নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের জব পোর্টাল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই পোর্টাল ব্যবহার করার মাধ্যমে আপনি নিম্নোক্ত নীতিমালায় সম্মতি প্রদান করছেন
১. তথ্য সংগ্রহ
চাকরির আবেদন ও সেবা প্রদানের জন্য আমরা ব্যবহারকারীর নাম, ইমেইল, মোবাইল নম্বর, শিক্ষাগত ও পেশাগত তথ্য, ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারি।
২. তথ্যের ব্যবহার
সংগ্রহকৃত তথ্য নিম্নলিখিত কাজে ব্যবহার করা হয়:
- চাকরির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা
- আবেদন যাচাই ও মূল্যায়ন
- ব্যবহারকারীর সাথে যোগাযোগ
- সিস্টেম উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা
৩. তথ্যের সুরক্ষা
আপনার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা যথাযথ প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করি, যাতে অননুমোদিত প্রবেশ, পরিবর্তন বা অপব্যবহার রোধ করা যায়।
৪. তথ্য শেয়ারিং
ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা হয় না, তবে আইনগত বাধ্যবাধকতা বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রয়োজনে সীমিত আকারে তথ্য ব্যবহার করা হতে পারে।
৫. কুকিজ ব্যবহার
ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে এই পোর্টালে কুকিজ ব্যবহার করা হতে পারে।
৬. নীতিমালার পরিবর্তন
প্রয়োজনে এই প্রাইভেসি পলিসি হালনাগাদ করা হতে পারে। পরিবর্তিত নীতিমালা এই পেজে প্রকাশ করা হবে।
যোগাযোগ:
কোনো প্রশ্ন বা সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
সাথে যোগাযোগ করুন।